বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সীমান্তে ফেন্সডিল ও মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 23, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া ও সহড়াতলা বিজিবি সদস্যরা মদ, গ্যামাক্সিন পাউডার ও ফেন্সিডিল উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোরের দিকে তেতুঁলবাড়িয়া ও সহড়াতলা বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে মদ, গ্যামাক্সিন, পাউডার ও ফেন্সিডিল উদ্ধার করেন। নায়েক সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে তেতুঁলবাড়িয়া বিজিবি সদস্যরা টহলে থাকা অবস্থায় ৩০ বোতল মদ, ১৫ কেজি গ্যামাক্সিন পাউডার উদ্ধার করেন। একইদিনে সহড়াতলা বিজিবি নায়েক সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে সহড়াতলা এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিল ১ বোতল মদ উদ্ধার করেন।