বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সূর্যোদয় স্কুল এন্ড কলেজের কুচকাওয়াজে অংশগ্রহণকারী মিলন মেলা

By মেহেরপুর নিউজ

December 22, 2021

 মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে বিজয় দিবস প্যারেড গাংনীর সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ছেলেমেয়েরা অসাধারণ কুচকাওয়াজ প্রদর্শন করায় সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে কুচকাওয়াজ অংশগ্রহণকারী ছেলেমেয়েদের মিলন মেলার আয়োজন করা হয়।

বুধবার অনুষ্ঠিত মিলন মেলায় সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেন। সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেমসহ সূর্যোদয়ের অন্যান্য শিক্ষকগন মিলন মেলায় অংশগ্রহণ করেন।