বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 17, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের মােল্লাপাড়ায় সরকারের বিভিন্ন উন্নয়নের ডিজিটাল প্রচারণা,লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যার দিকে হাড়াভাঙ্গা গ্রামের মোল্লাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হাড়াভাঙ্গা ওয়ার্ড কৃষকলীগের সভাপতি তােফাজ্জেল হক। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ও মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। সাবেক ছাত্রলীগ নেতা ও গাংনী উপজেলা কৃষকলীগের অন্যতম সদস্য হুমায়ুন কবির রিপন-এর পরিচালনায়-বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হােসেন,মটমুড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ চঞ্চল, স্থানীয় কৃষকলীগ নেতা ও কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মহিবুল ইসলাম,ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হােসেন । এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।