বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর হাড়িয়াদহ গ্রামের মেম্বর প্রার্থী রুহুল আমীনের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

November 01, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর ও ইউপি নির্বাচনের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রুহুল আমীন মালিথা ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রুহুল আমীন রাইপুর ইউনিয়নের হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াদ আলী মালিথার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। রুহুল আমীন স্ত্রী,১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

রবিবার (৩১ অক্টােবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক দিন আগে স্ট্রোকজনিত কারণে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি ছিলেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ হাসপাতালে নেয়া হয়েছিল। সিএমএইচ হাসপাতালে দ্বিতীয়বার স্ট্রোক করলে,তিনি মৃত্যুরকােলে ঢলে পড়েন।

সােমবার সকালের দিকে রুহুল আমীনের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রাম হাড়িয়াদহ গ্রামে পৌঁছাছে। সােমবার দুপুর ২টার দিকে হাড়িয়াদহ গােরস্থান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ওই গােরস্থানে দাফন সম্পন্ন হবে। এদিকে রুহুল আমীনের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গােলাম সাকলায়েন ছেপুসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।