বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর হাড়িয়াদহ গ্রামে ছাগল চোর আটক

By মেহেরপুর নিউজ

August 27, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা হাড়িয়াদহ গ্রাম থেকে দু’জন ছাগল চোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলাে-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের খয়ের আলীর ছেলে বিপ্লব হোসেন (২৬) ও হারদী গ্রামের মাদার আলীর ছেলে মিন্টু হােসেন (৩০)। শনিবার সকালে হাড়িয়াদহ গ্রামে ছাগল চুরি করার সময় দুজন চােরকে স্থানীয়রা আটক করে। পরে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।