মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই:
রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি কালে স্থানীয় জনতা ৪ ডাকাত কে আটক করে গনধোলায় শেষে গাংনী থানা পুলিশে সোপর্দ করেছেন। আটককৃত ডাকাত দলের সদস্যরা হলেন, গাংনী থানা পাড়া এলাকার আত্তাব আলীর ছেলে আক্তারুল ইসলাম (৩৫), আবুল কালামের ছেলে কাবিরুল ইসলাম (২৬), একই উপজেলার গোপালনগর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে রেজাউল হক (২৭) ও একই গ্রামের সিরাজ আলীর ছেলে খোকন (২৩)। এদের মধ্যে রেজাউল হক ও খোকনকে গণপিটুনী দেওয়ায় তাদের পুলিশের প্রহরায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাড়িয়াদহ গ্রামের বিক্ষুদ্ধরা জানান, রাত আনুমানিক ১০ টার দিকে পশ্চিম মালশাদহ হাড়িয়াদহ মাঠের খোকনের ইটভাটার কাছে রাস্তার গাছ কেটে ডাকাতি শুরু করে ডাকাতরা। ডাকাতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাড়িয়াদহ এলাকার কয়েক শতাধিক লোক লাঠিশোঠা নিয়ে মাঠে নেমে পড়ে। এসময় ডাকাতদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ডাকাতদলের সদস্য পালিয়ে যাওয়ার সময় গাংনী পলী বিদ্যুৎ এলাকায় স্থানীয় জনতার হাতে এরা ধরা পড়ে। খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাড়িয়াদহ গ্রামের মাঠে পাহারা দেওয়া কয়েক শতাধিক লোক এসে ৪ ডাকাতকে গনপিটুনি দেন। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করেন। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, স্থানীয়দের হাত থেকে ৪ জনকে উদ্ধার করে ২ জনকে থানায় ও ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এদিকে হাড়িয়াদহ ও মালশাদহ গ্রামের লোকজনের মধ্যে অপ্রিতকর ঘটনা ঘটে। এসময় মালসাদহ গ্রামের লোকজন কয়েকটি স্যালোইঞ্জিন চালিত আলগামন ভাংচুর করে। এসময় কয়েকজন গ্রামবাসি আহত হন।