বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর হাড়িয়াদহ সিডর ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

By মেহেরপুর নিউজ

January 13, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ সিডর ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিনব্যাপি নানা আয়ােজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা,প্রতিযােগিতা মূলক বিভিন্ন খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান,সম্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা । পরে সন্ধ্যায় নাটক অনুষ্ঠিত হয়। দিনব্যাপি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডর ক্লাবের অন্যতম কর্ণধর শাহরিয়ার সবুজ।