বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর হিজুলবাড়িয়ায় পূর্ব শক্রতার জের ধরে গৃহবধূকে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

June 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন: মেহেরপুরের  গাংনী উপজেলার হিজুলবাড়িয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে শান্তিদাসে নামের এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে শান্তিদাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। জানা গেছে, হিজুলবাড়িয়া গ্রামের মনিচন্দ্র দাসের সাথে একই গ্রামের বাদলের ছেলে জামাতের সাথে পূর্ব শক্রতার জের ধরে শনিবার রাতে কথাকাটি হয়। এক পর্যায়ে জামাত ধারলো অস্ত্র দিয়ে মনিচন্দ্র দাসের স্ত্রী শান্তিদাসের উপর হামলা চালায়। এতে সে মারাত্মক আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে গতকাল রোববার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেনে।