বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর ১ নম্বর কাথুলী ইউনিয়নে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা

By মেহেরপুর নিউজ

December 14, 2020

তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ১ নম্বর কাথুলী ইউনিয়নে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাইলমারী ফুটবল মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

কাথুলী ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মহাবুব উল আল শান্তি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অশোক চন্দ্র বিশ^াস, পৌর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দিন রেন্টু, কাথুলী ইউনিয়ন কৃষকলীগ যুগ্ম আহবায়ক আব্দুর রহমান খোকন, রাইপুর কৃষকলীগ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান রানা, কুতুবপুর ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেনসহ কাথুলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।