বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীস্থ র‌্যাবের অভিযানে হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

October 07, 2024

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীস্থ র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক ২জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত হলেন-জেলার গাংনী উপজেলার বাওট গ্রামের মহিবুল হকের ছেলে সাহাবুর রহমান মিন্টু (৪০) ও শাহ আলম ওল্টু (২৮)।

রবিবার দিবাগত মধ্যেরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খুলিশাকুন্ডি ইউনিয়নের আব্দুলপুর গ্রামের জনৈক সাইদুর আরেফিন (আসামীর আত্মীয়) এর বাড়িতে অভিযান চালানাে হয়। অভিযান দু’আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার এনামুলকের নেতৃত্বে তাদের আটক করে র‌্যাবের একটিদল। ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান,মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাওট গ্রামে গ্রামের নাহারুল ইসলাম এর সাথে গ্রেপ্তারকৃত আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলছিল। সেই সূত্র ধরে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে আসামিরা ধারালো হাসুয়া দিয়ে নাহারুল ইসলামকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং ভিকটিমের দুই ছেলের হাত কুপিয়ে জখম করে। এ ঘটনায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার।

মামলার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।