গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীস্থ র্যাবের অভিযানে ১কেজি গাঁজাসহ মামুন হােসেন ওরফে মুন্না মন্ডল (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মুন্না কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ মকবুল হােসেন মন্ডলের ছেলে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার সিনিয়র পুলিশ সুপার গােলাম ফারুকের নির্দেশে র্যাব সদস্যরা দৌলতপুরের ধর্মদহ সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্নাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় মুন্নার ব্যবহৃত ১ মােবাইলফােন জব্দ করা হয়।
গাংনী র্যাব ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক জানান, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত কুষ্টিয়া জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।