বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীস্থ র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ি আটক

By মেহেরপুর নিউজ

August 26, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীস্থ র‌্যাবের অভিযানে গাঁজাসহ মিঠু শেখ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মিঠু মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের আশ্রয়ন এলাকার মৃত বদর শেখের ছেলে।

শনিবার সন্ধ্যা রাতে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে। গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে ৭শ গ্রাম গাঁজাসহ মিঠু শেখকে আটক করা হয।

গাংনী র‌্যাব ক্যাম্প সূত্র জানায়,গােপন সংবাদের ভিত্তিতে তেরঘরিয়নিমিত্তে মেহেরপুর জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলছে।