মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী আব্দুস সালাম মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে তিনি স্ট্রােকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খাইরুল ইসলাম গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের হাজী মােহাম্মদ নুরুল ইসলামের বড় ছেলে।
রবিবার সকাল ১০ টার সময় পাকুড়িয়া গ্রামে খাইরুল ইসলামের জানাজা শেষে পারিবারিক গােরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে,একজন তরুণ-আদর্শবান শিক্ষক খাইরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।