বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী আসনের আওয়ামী লীগের মনােনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক ছাত্রনেতা ডাক্তার সাগর

By মেহেরপুর নিউজ

November 18, 2023

 গাংনী প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য পদের জন্য আওয়ামী লীগের মনােনয়নপত্র ক্রয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর।

শনিবার দলীয় প্রধান কার্যালয় থেকে ফরম বিক্রির প্রথম দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর মেহেরপুর-২ আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।