বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী আসনের নৌকার মাঝি ডাক্তার সাগরকে ফুল দিয়ে গ্রহণ করলেন এলাকাবাসি

By মেহেরপুর নিউজ

November 28, 2023

 সাহাজুল সাজু :

দ্বাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় মনােনয়নপ্রাপ্ত ডাক্তার এ,এস,এম নাজমুল হক সাগর এলাকাবাসীর ভালােবাসায় সিক্ত হলেন।

মনােনয়ন পাওয়ার পর মঙ্গলবার বিকেলে তিনি সড়ক পথে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে নিজ নির্বাচনী এলাকা মেহেরপুরের গাংনীতে আসলে,তাকে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান। মেহেরপুর-২ (গাংনী) আসনে মনােনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সাগরকে অভিনন্দন জানাতে আগে থেকেই দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মেহেরপুর জেলা সীমান্তের প্রবেশ পথ খলিসাকুন্ডিতে অপেক্ষা করছিলেন। পরে ডাক্তার সাগর পৌঁছালে,তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এদিন সন্ধ্যার পূর্ব মুহূর্তে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার রেজাউল চত্বরে সাগরকে সংবর্ধনা জানাতে সংক্ষিপ্ত আয়োজন করা হয়। আয়ােজনে ডাক্তার সাগর বক্তব্য প্রদান করেন। এসময় তিনি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনােনয়ন হিসেবে নৌকার টিকেট দিয়েছেন। তাই,দলীয় নেতাকর্মীসহ সকল মানুষ আমাকে সহযােগিতা করলে,আমি অবশ্যই সংসদ সদস্য হিসাবে বিজয়ী হবাে। এবং গাংনীর উন্নয়নে কাজ করতে পারবাে।