রাজনীতি

গাংনী আসনের স্বতন্ত্রপ্রার্থী মকবুল হোসেনের গনসংযোগ

By মেহেরপুর নিউজ

December 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৯ ডিসেম্বর: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ গাংনী আসনের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন তার গনসংযোগ কর্মসূচী অব্যাহত রেখেছেন।

আজ রোববার সকাল থেকে নেতাকর্মী নিয়ে গাংনী শহরের বিভিন্ন এলাকায় তিনি গনসংযোগ করেন। এ সময গাংনী পৌর মেয়র আহমেদ আলী, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন তার সাথে উপস্থিত ছিলেন।