রাজনীতি

গাংনী আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন মকবুল ও এমএ খালেক

By মেহেরপুর নিউজ

December 02, 2013

মেহেরপুর নিউজ ২৪ডট কম,০২ ডিসেম্বর: মেহেরপুর-২(গাংনী) আসনে আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন এবং আওয়মীলীগের মনোনিত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক মনোনয়ন পত্র দাখিল করেন। আজ সোমবার দুপুর দেড় টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুস সালামের নিকট মনোনয়ন পত দিাখল করে মকবুল হোসেন । এ সময় তারে সাখে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম,গাংনী পৌর মেয়র আহমদ আলী,সেলিনা আক্তার কাকলী,উপজেলা যুবলীগের সভাপতি মোশররফ হোসেন প্রমুখ।

পরে দুপুর ২ টার দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দলের মনোনিত প্রার্থী এম এ খালেক উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন । এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম চেবী, ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।