মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। গাংনী থানার ওসি বিমলকৃষ্ণ মল্লিক জানান,বোমাগুলো শত্রুতামূলকভাবে কেউ আব্দুল হাকীমের বাড়িতে রেখে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। বুধবার প্রথম সকালে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীর বাড়ির বারান্দায় লালটেপে মোড়ানো বোমাগুলো দেখে থানায় সংবাদ দিলে বামুন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বোমাগুলি উদ্ধার করে। পরে এসব ককটেল থানায় নিয়ে নিষ্ক্রিয় করা হয়।