মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ১০০ টি কম্বল মেহেরপুরের গাংনী উপজেলার ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। আজ রবিবার বেলা ১২ টার সময় গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার দিলিপ কুমার সেন। প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম।