বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

April 04, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার ভারতীয় সিমান্তবর্তী গ্রাম সহড়াতলা মাঠ থেকে ৩ টি গরু বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিজিবি-বিএসএফ এর  পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর পক্ষ থেকে ৩ টি গরু ফেরত দেওয়া হয়েছে বলে বৈঠক সুত্রে জানা গেছে । স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার সন্ধ্যার আগে সহড়াতলা গ্রামের আমিরুল ইসলাম তার পালিত ৩ টি গরু কে ঘাষ খাওয়ানোর জন্য সহড়তলা মাঠে নিয়ে গেলে বিএসএফ সদস্যরা ১৪৪/৭এস নং পিলারের কাছ থেকে ৩ টি গরু ধরে নিয়ে যায়। তাৎক্ষনিকভাবে সহড়াতলা বিজিবি  ক্যাম্পে সংবাদ দিলে বুধবার সকালে বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফ চিঠি পাঠায়। আজ বুধবার সকাল ১০টার সময়  ১৪৪/৫ এস নং পিলারের কাছে পতাকা বৈঠক শেষে সকাল ১১ টারদিকে গরু ৩ টি ফেরত দিয়েছে বিএসএফ। বৈঠকে উপস্থিত ছিলেন সহড়াতলা বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মীর মাজেদ আলী ও বিএসএফের মাঠপাড়া ক্যাম্প কমান্ডার এসআই ইয়াসিন ও বিজিবি ও বিএস এফ সদস্যরা।