বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

By মেহেরপুর নিউজ

September 28, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গাংনী উপজেলা অডিটােরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগ আলােচনা সভা ও দােয়া মাহফিলের আয়ােজন করে। আয়ােজনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।

আয়ােজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। আয়ােজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজ্জামান খােকনের সহধর্মিনী লাইলা আরজুমান বানু শিলা,মেহেরপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হুদা বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেত্রীবৃন্দ।