বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মােহনের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

November 23, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মােহন ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মােহন মারা যান।মােহন কয়েক বছর যাবত বিভিন্ন জটিল রােগে ভূগছিলেন। বুধবার নিজ গ্রাম গাংনী উপজেলার হােগলবাড়িয়ায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে আওয়ামী লীগের এ সিনিয়র নেতার মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।