বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা আ’লীগের সম্পাদক মুকুলের নেতৃত্বে আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

November 15, 2023

 গাংনী প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা করায় নির্বাচনকে স্বাগত জানিয়ে মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলের উদ্যােগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।