মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ আগস্ট:
গাংনী উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। ঘোষিত ফলাফলে হাফিজুর রহমান সভাপতি ও গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কমিশনার শহিদুল ইসলাম সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি ও সম্পাদক সহ ১৩ টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছে।
হাফিজুর রহমান চাকা মার্কা প্রতিকে ৪’শ ৭৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী আমিরুল ইসলাম ঘড়ি প্রতিকে ২’শ ৯১ ভোট পেয়েছেন। গাংনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের কমিশনার শহিদুল ইসলাম ফুটবল প্রতিকে ৫’শ ২১ ভোট পেয়ে সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী শামিউল ইসলাম আনারস প্রতিকে পেয়েছেন ২’শ ৬৭ ভোট।
গোলাম মোস্তফা (আম-২৬৩) ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মিজানুর রহমান টিভি প্রতিকে ২২৮ ভোট পেয়েছেন । পাখা প্রতিকে ২৩৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল ওহাব মই মার্কা প্রতিকে পেয়েছেন ২২৩ ভোট। বালতি প্রতিকে ২০৫ ভোট পেয়ে সাংগাঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মফিজুল ইসলাম মফে। তার নিকটতম প্রতিদ্বন্দী পলাশ হোসেন হরিন মার্কা প্রতিকে ভোট পেয়েছেন ১৬৯ ভোট। এছাড়া ১ নং সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের (কড়াই-৩৬৫),২ নং খাইরুল ইসলাম (কুন্নি-৩১৬) আসাদুল ইসলাম (বাইসাইকেল-২৬১) ও শরীফুল ইসলাম কোদাল-২১৮) ভোট। আজ শুক্রবার রাত ৮ টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ৮’শ৮৪ জন ভোটারের মধ্যে ৮’শ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য,আজ শুক্রবার বিপুল উৎসাহ উর্দ্দিপনা ও পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুল রহমান মানিক নির্বাচন কমিশনার ও উপসহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন রিটার্নিং অফিসারের দায়ীত্ব পালন করেন। এসময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেদ,গাংনী পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুবলীগ নেতা মজিরুল ইসলাম,বাজার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন নির্বাচন তদারকি করেন।