বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি আতিয়ার,সম্পাদক পলাশ

By মেহেরপুর নিউজ

July 30, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জননেতা আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ নেতা মশিউর রহমান পলাশ।

শুক্রবার সন্ধ্যায় কৃষকলীগের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভােটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হােসেন দােদুল এমপি এবং কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।