বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা চেয়ারম্যানের কাছে প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদিত কমিটি প্রদান

By মেহেরপুর নিউজ

January 14, 2021

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক-এর কাছে মেহেরপুর জেলা প্রাথমিক ও মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অনুমোদিত তালিকা প্রদান করা হয়েছে।

বৃহগস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। মেহেরপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান,সহসভাপতি নুরুজ্জামান সেলিম,সাধারণ সম্পাদক শফিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ,মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নিজ নিজ কমিটির তালিকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাহাবুদ্দীন আহমেদ,সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান,গাংনী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি আক্তারুজ্জামান,সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য,গত ৯ জানুয়ারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি জেলা ও উপজেলা কমিটি অনুমোদন করে।