রাজনীতি

গাংনী উপজেলা জামায়াতের সুরা সদস্য ফকির মোহাম্মদ আটক

By মেহেরপুর নিউজ

September 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর: পুলিশের ওপর হামলা মামলার এজাহার ভূক্ত ২৪ নং আসামী গাংনী উপজেলা জামায়াতের সুরা সদস্য ও কৃষি ব্যাংক মেহেরপুর শাখার সুপারভাইজার ফকির মোহাম্মদকে (৪৫) কে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এসআই  আব্দুল জলিল গাড়াডোব গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। গাংনী থানার অফিসার ইনচার্জ মাছুদুল আলম জানান, জামায়াতের ডাকা হরতালের সময় আটক জামায়াত নেতা ফকির মোহাম্মদের বাড়িতে বসে পুলিশের ওপর হামলা করার নীল নকশা প্রস্তুত করা হয়েছিল। ফকির মোহাম্মদের বাড়ি থেকেই পুলিশের ওপর প্রথম হামলা করে জামায়াত শিবিরের নেতা কর্মীরা। উল্লেখ্য,আটক জামায়াত নেতা ফকির মোহাম্মদ ১৩ আগষ্ট তারিখে জামায়াতের ডাকা হরতালের সময় গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে পুলিশের  ওপর হামলা মামলার এজাহারভূক্ত ২৪ নং আসামী।