রাজনীতি

গাংনী উপজেলা নির্বাচনে আওয়ামীগের প্রার্থী মুকুলের ভাই শামিম আটক

By মেহেরপুর নিউজ

February 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ফেব্রুয়ারি:

গাংনী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মকলেচুর রহমান মুকুলের ছোট ভাই শামিমকে আটক করেছে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা। ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অপরাধে তাকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার আড়পাড়া কেন্দ্রে ভোটারদের যেতে দেওয়ার অভিযোগের ভিত্তিতে শামিমকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে বলে আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিতরা জানিয়েছেন।

আড়পাড়া এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফরিদ হোসেন জানান,শামিমকে আইনশৃংখলা রক্ষাকারী দলের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।