বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা নির্বাচনে প্রার্থীদের সাথে মত বিনিময় সভা

By মেহেরপুর নিউজ

March 22, 2019

মেহেরপুর নিউজ, ২২ মার্চ :

আসন্ন উপজেলা নির্বাচনে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়। শুক্রবার গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন অফিসার আহাম্মেদ আলী। বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক, মজিরুল ইসলাম, ওয়াসিম সাজ্জদ লিখন, সেলিনা মমতাজ কাকলী, ফারহানা, ইয়াসমিন প্রমুখ।