মেহেরপুর নিউজ :
গাংনী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সাথে সিএফএইচ’র শীত উৎসব সিজন-২ ও সংগঠনটির কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিএফএইচের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়। আলোচনা সভায় কাম ফর হিউম্যানিটির সভাপতি মামুন অর রশিদ বিজন, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, সদস্য মোবারক আহমেদ, জারিন তাসনিন রোজা, সহরাব হোসেন, আশিক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের নিকট সিএফএইচের অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হলে তিনি সার্বিকভাবে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।