গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা মুক্তিযােদ্ধা সংসদ,উপজেলা শিল্পকলা একাডেমী,সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য,গত ২০২১ সালের ১৭ মে মৌসুমী খানম মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যােগদান করেছিলেন। কয়েক বছর তিনি গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সুনামের সাথে কাজ করে আসছিলেন। পেশাগত দায়িত্বে মানবিকতা ও দায়িত্বশীলতার কারণে গাংনী উপজেলাবাসীর কাছে তিনি হয়ে পড়েছিলেন আপনজন।
সম্প্রতি, তিনি পদােন্নতি পেয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে যােগদানের নির্দেশনা পেয়েছেন। সে লক্ষে গাংনীর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করলাে। বিদায়ী গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান,পেশাগত দায়িত্ব পালনে গাংনীবাসীর কাছে আমি যে ভালােবাসা পেয়েছি,তা ভূলবার নয়।