বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা নির্বাহী অফিসার গাংনী বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু অন্যত্র বদলি হওয়া তাকে বিদায় সংবর্ধনা এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা গাংনী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করায় বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর দিকে গাংনী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিদায় বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলার চেয়ারম্যান এমএ খালেক এর সভাপতিত্বে বিদায় ববন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু,নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমূখ।

পরে বিদায় বরন অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।