বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 26, 2023

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের নবাগত গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সাথে সাংবাদিকদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন পরিচিতি সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ও উপজেলা সহকারি কমিশন (ভূমি) নাদির হােসেন শামীম।

এসময় বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন, দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ লিংকন, সাধারণ সস্পাদক নুরুজ্জামান পাভেল,সিনিয়র সাংবাদিক লিটন মাহমুদ প্রমুখ।

সভায় বক্তব্য প্রদানকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,গাংনী উপজেলার কৃষি,শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন তথা স্মাট উপজেলা গড়তে সব শ্রেণীপেশার মানুষের সহযােগিতা চাই।