মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা কুতুবপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে শিক্ষার মান উন্নয়নের কথা বলেন। এ সময় কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান ও কুতুবপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান রানা সেখানে উপস্থিত ছিলেন।