বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা পরিবেশ বান্ধব ইটভাটা মালিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 16, 2021

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলা পরিবেশ বান্ধব ইটভাটা মালিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলার হাড়িয়াদহ এএসবি ইটভাটা চত্বরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা পরিবেশ বান্ধব ইটভাটা মালিক সমিতির নব-নির্বাচিত সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম মিয়া।

এসময় বক্তব্য রাখেন, গাংনী উপজেলা পরিবেশ বান্ধব ইটভাটা মালিক সমিতির উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন,উপজেলা পরিবেশ বান্ধব ইটভাটা মালিক সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,সহ-সভাপতি খলিলুর রহমান,নুর ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে-স্বপন আলী,আনােয়ার হােসেন,সাংগঠনিক সম্পাদক রিপন আলী,সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ও হাজী মফিজুল ইসলাম,ক্যাশিয়ার আব্দুল-আল হাসান শাওন,দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম,গাংনী মাধ্যমে স্কুল এন্ড কলেজের প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইটভাটা মালিকবৃন্দ। উল্লেখ্য,গত ১৬ অক্টোবর ১১ সদস্য বিশিষ্ট গাংনী উপজেলা পরিবেশ বান্ধব ইটভাটা মালিক সমিতি গঠিত হয়।