বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং

By মেহেরপুর নিউজ

May 20, 2024

মেহেরপুর নিউজ:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুরের গাংনী থানা প্রাঙ্গণে মেহেরপুর-এ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য এবং আনসার সদস্যদের আইন-শৃঙ্খলা সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন মেহেরপুর পুলিশ সুপার এস এম নাজমুল হক, বিপিএম(বার), পিপিএম।

এসময় পুলিশ সুপার নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্য ও আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন। নির্বাচন চলাকালীন সময়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও আনসার সদস্যদের করনীয় এবং বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ঠ ধারনা দিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করার নির্দেশ প্রদান করেন।এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান সেখানে উপস্থিত ছিলেন।