বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 07, 2023

 সাহাজুল সাজু :

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে নিয়ে লেখা কবিতা ও গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন, গাংনী উপজেলা সমবায় অফিসার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল হক মুন্টু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভােগ করেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহীদ। এছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অনুষ্ঠান উপভােগ করেন।