বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে এমপি খোকনের মতবিনিময়

By মেহেরপুর নিউজ

September 18, 2023

 গাংনী প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন মতবিনিময় করেছেন।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি এমএ লিংকন । সরকারের সাফল্য,অর্জন ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

এসময় বক্তব্য রাখেন তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,সাহারবাটী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান,গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম,রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি নুরুজ্জামান পাভেল,ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম অল্ডাম,মেহেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন,দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সাহাজুল সাজু,দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি লিটন মাহমুদ,মাই টিভির প্রতিনিধি মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।