রাজনীতি

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাইল করিম জামিনে মুক্ত

By মেহেরপুর নিউজ

November 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: আটকের ১২ ঘন্টা পর জামিনে মুক্তি পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি ও তেতুলবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল করিম । আজ রোববার বিকালে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তিনি জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আমজাদ হোসেন ,মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ অরুন রেজাউল করিম জামিনে মুক্তি লাভ করলে তাকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য,আজ ভোর রাতে গাংনী থানা পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে  তাকে আটক করে আদালতে প্রেরন করে।