মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ নভেম্বর: মেহেরপুরের গানী উপজেলা বিএনপি’র সভাপতি ও তেতুলবাড়িয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রেজাউল করিমকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ রোববার ভোরে গাংনী থানার অফিসার ইনচার্জ মাসুদুল আলমের নেতৃত্বে একদল পুলিশ তেতুলবাড়িয়া গ্রামের রেজাউলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে গাংনী থানায় নেয়া হয়।