রাজনীতি

গাংনী উপজেলা বিএনপি ও উপজেলা যুবলীগ একইস্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন

By মেহেরপুর নিউজ

June 20, 2010

এক্সক্লুসিভ

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুন:

গাংনী উপজেলা বিএনপি ও উপজেলা যুবলীগ একই স্থানে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সভাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন,বিএনপি ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগ একই স্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ জানায়,আজ ২০ জুন রোববার সকালে গাংনী উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। একই স্থানে গাংনী উপজেলা যুবলীগ পাল্টা সমাবেশের ডাক দেয়। সংঘর্ষ এড়াতে গাংনী উপজেলা প্রশাসন সকাল পৌনে ১০ টার দিকে ১৪৪ ধারা জারি সংক্র্‌ন্ত নির্দেশনা শহরে মাইকিং করে জানিয়ে দেয়।

এদিকে ১৪৪ ধারার পর গাংনীতে থমথমে অবস্থা বিরাজ করছে। ঊভয় শিবিরেই উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।