মেহেরপুর নিউজ :
বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান ফারহানা ইয়াসমীনের স্বামী সকলের প্রিয় শাহাবুদ্দীন ভাই স্ট্রোক করে রোববার বিকাল ৪.২০ মিনিটের সময় নিজ বাসভবন চৌগাছাতে মারা গেছেন।( ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজিউন) মৃত্যকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। তার একটি মাত্র কন্যা সন্তান রয়েছে।
বাড়িতে হঠাৎ স্ট্রোক করলে সাথে সাথে গাংনী উপজেলা হাসাতালে নিলে কর্তৃব্যরত চিকিৎসক মৃতু ঘোষণা করেন। তার মৃত্যুরে খবর ছড়িয়ে পড়লে মেহেরপুর-২ ( গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর সভার মেয়র আশরাফুল ইসলাম, গাংনী উপজেলা ভাইসচেয়ারম্যান রাশেদুল হক জুয়েল, এমপি পত্নী লাইলা আরজুমান শিলা, উপজেলা চেয়ারম্যান পত্নী পাপিয়া, গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ সেলিম রেজা, করমদী তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস পচু, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, করমদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মু. আলম হুসাইন, মটমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী জুলফিকার আলী কানন, কন্ঠ শিল্পী জুবায়ের শাকীব বাপ্পী, রোজিবুল ইসলাম, ফারহানা কানিজ তথাপীসহ আওয়ামীলীগ, বিএনপি ও অন্যান্য দলের নেতা কর্মীরা তার ভাড়া বাসা চৌগাছাতে ভীড় জমান। এক নজর দেখেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ মাগরিব গাংনী ফুটবল মাঠে প্রথম নামাজে জানাযা ও সেখান থেকে তার নিজ বাড়ি গাংনী উপজেলার করমদী নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল সকালে তার গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে কেন্দ্রীয় গোরস্থানে সমাধিস্ত করা হবে।