বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসানের ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

April 22, 2023

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মেহেদী হাসান ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে মেহেদী হাসান শনিবার বিকেল ৪ টার দিকে গাংনী উপজেলা শহরস্থ অস্থায়ী বাড়িতে স্ট্রােক করেছিলেন। মেহেদী হাসান গাংনী উপজেলার কুমারীডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিল বিশ্বাসের ছেলে ও মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির চাচাতাে ভাই।

পারিবারিক সূত্র জানায়,শনিবার বিকেল ৪টার দিকে মেহেদী হাসান গাংনী উপজেলা শহরস্থ অস্থায়ী বাসভবনে স্ট্রোক করেছিলেন। তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়। এদিকে, মেহেদী হাসানের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।