বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

November 09, 2021

মেহেরপুর নিউজ:

গাংনী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের  প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঋণের চেক বিতরণ করা হয়।

গাংনী উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী খানম উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার ২৪ জনের মাঝে ১০লক্ষ ৮০ হাজার টাকার যুবঋণের চেক বিতরন করেন।এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু সেখানে উপস্থিত ছিলেন।