মেহেরপুর নিউজ,০৬ মার্চঃ গাংনী উপজেলা রং শিল্পী সংস্থার প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে ফিতা কেঁটে কার্যালয়ের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রং শিল্পী সমিতির সভাপতি রেজাউল হক। এসময় আওয়ামীলীগ নেতা টুটুল মিয়া,উপজেলা রং শিল্পী সমিতির সাধারন সম্পাদক বজলুর রহমান, আমিরুল ইসলাম ও রং শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।