বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যােগে কবি নজরুলের প্রয়াণ দিবস পালিত

By মেহেরপুর নিউজ

August 27, 2022

গাংনী প্রতিনিধি :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম প্রয়াণ (মৃত্যুবার্ষিকী) উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যােগে আলােচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় উপজেলা শিল্পকলা একাডেমীতে দিবসটি যথাযােগ্য মর্যাদায় পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন কমিটির আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক সিরাজুল ইসলাম। শিল্পকলা একাডেমীর নিবার্হী সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামের সঞ্চালনায় বিদ্রোহী কবি নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবনাদর্শ তুলে ধরে স্মৃতিচারণ করেন , বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্ব ও দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক জুলফিকার আলী কানন, লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন,গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজের পরিচালক আবুল কাশেম অনুরাগী, সাংস্কৃতিক সংগঠক আজিজুল হক রানু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমজাদ হোসেন, হাসানুজ্জামান হানিফ মাস্টার, সাংবাদিক সাহাজুল সাজু,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এন পাভেল প্রমুখ। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন,…