মেহেরপুর নিউজ: মেহেরপুরের গাংনীতে উপজেলা সমবায় অফিসের আয়োজনে দিনব্যাপী সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি প্রকল্প (সিভিডিপি) ৩য় পর্যায়ে সমবায়ীদের অংশ গ্রহণে যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকাল সাড়ে ১০টায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তফা জামান। প্রশিক্ষণে ২০টি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ১শ ২০ জন সদস্য অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে সহযোগিতা করেন গাংনী উপজেলা অফিসের সহকারী পরিদর্শক মো. হাফিজুর রহমান, মো. রুহুল কুদ্দুস, অফিস সহকারী মো. মেহেদী হাসান প্রমূখ। প্রশিক্ষণের শুরুতে উপজেলা সমবায় অফিসারের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।