বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনী এ আর একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন

By মেহেরপুর নিউজ

August 15, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার এ আর একাডেমির উদ্যোগে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

স্বাগতিক এ আর একাডেমি ও ধলা ফুটবল একাদশের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় এ আর একাডেমি জয় লাভ করে। খেলায় এ আর একাডেমী ১-০ গোলে ধলাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সজিব জয় সূচক গোলটি করেন।