রাজনীতি

গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সকল উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌছিয়েছে

By মেহেরপুর নিউজ

February 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ ফেব্রুয়ারি: আগামীকাল বৃহস্পতিবার গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা রিটানিং অফিসার। বুধবার সকালে গাংনী উপজেলার পরিষদ চত্বর ও মুজিবনগর উপজেলা পরিষদ থেকে দুই উপজেলার মোট ১০৮টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স,সীল সহ ভোট প্রদানের সকল সরঞ্জাম প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দিয়েছেন উপজেলা রিটার্নিং অফিসাররা। এছাড়া ঝুকিপৃর্ন কেন্দ্র গুলোতে বাড়তি নিরাপত্তার নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আলমগীর  হোসেন জানান, উপজেলা নির্বাচনের সকল প্রস্তুতি আমরা সর্ম্পূন করেছি। এছাড়া পুলিশের পাশাপাশি সেনা বাহীনি বিজিবি সহ বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।