মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১২ ফেব্রুয়ারি: আসন্ন গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছে জেলা রিটার্নিং অফিসার। বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার আলমগীর হোসেন প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দ করেন। গাংনী উপজেলা:
চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থি মোরাদ আলী ( আনারস), আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোখলেসুর রহমান মুকুল (দোয়াত কলম) , আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ওয়াসিম সাজ্জাদ লিখন( মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (টিউবওয়েল) , আহসান উল্লাহ (চশমা), আবুল কালাম ( তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা মমতাজ কাকলী (হাস), নুরুন নাহার আক্তার (কলস), লাইলা আরজুমান বানু (ফুটবল ) প্রতীক লাভ করেন।
মুজিবনগর উপজেলা: চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম ( কাপ পিরিচ),আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জিয়ার উদ্দিন বিশ্বাস ( আনারস), ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মোল্লা( বৈদ্যুতিক বাল্ব), জারজিস হুসাইন( টিউবয়েল), রমজান আলী( তালা) মহিলা ভাইস চেয়ারম্যান চকিদা খাতুন (হাস) ও গুলনাহার বেগম (কলস) প্রতীক লাভ করেন।